নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইয়াবা পাচারের মামলায় ২ জনের যাবজ্জীবন

এক লক্ষ ৬৭ হাজার ৪৫০ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ঘটনাটি সংঘটিত হওয়ার মাত্র এক বছর ১০ মাস ২৭ দিনে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।


দন্ডিত আসামীরা হলো : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত শফি উল্লাহ ও গোল বাহারের পুত্র আলী হোসেন এবং একই এলাকার হোসেন শরীফ ও বিলকিস খাতুনের পুত্র জাফর ইসলাম। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।




রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট জাহেদ চৌধুরী আদালতে মামলাটি পরিচালনা করেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণ :


২০২১ সালের ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী খেলার মাঠ সংলগ্ন তুর্কী ফিল্ড হাসপাতালের মোড়ে রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট বসিয়ে র‍্যাব-৭ এর একটি টিম এক অভিযান চালিয়ে একটি সিএনজি (অটোরিকশা) আটক করে এবং সেখান থেকে যাত্রী আলী হোসেনকে গ্রেপ্তার করে। এসময় সিএনজি’র ড্রাইভার জাফর ইসলাম পালিয়ে যায়। পরে আটক আলী হোসেনের দেখানো মতে সিএনজি’র পেছনের সীটের নীচে লুকিয়ে রাখা এক লক্ষ ৬৭ হাজার ৪৫০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় র‍্যাব-৭ এর কর্মকর্তা মোঃ শহীদুল আলম বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলী হোসেন ও সিএনজি’র ড্রাইভার জাফর ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার উখিয়া থানা মামলা নম্বর : ৬১, তারিখ : ১৯/১১/২০২১ ইংরেজি, যার জিআর মামলা নম্বর : ৯৬৩/২০২১ ইংরেজি (উখিয়া) এবং এসটি মামলা নম্বর : ৪৩৯/২০২৩ ইংরেজি।


বিচার ও রায় :


মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ২৩ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য্য করা হয়।


রায় ঘোষণার দিনে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় আসামী আলী হোসেন ও সিএনজি’র ড্রাইভার জাফর ইসলামকে দোষী সাব্যস্থ করে তাদের যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি সংঘটিত হওয়ার মাত্র এক বছর ১০ মাস ২৭ দিনে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।

Tag
আরও খবর