নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উখিয়াসহ জেলার ৫ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

কক্সবাজার জেলা যুবলীগের পাঁচটি উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এসব কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।


শুক্রবার (১৩ অক্টোবর) যুবলীগের দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


কেন্দ্রীয় দফতর জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১৩ অক্টোবর, ২০২৩) দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে তিন বছরের জন্য আংশিক এ কমিটি ঘোষণা করা হয়েছে।



কমিটিগুলোয় কক্সবাজার জেলা যুবলীগের অন্তর্গত কক্সবাজার পৌর শাখায় ডালিম কুমার বড়ুয়াকে সভাপতি ও শাহেদ মুহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক, মহেশখালী উপজেলায় মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক, কুতুবদিয়া উপজেলায় আবু জাফর ছিদ্দিকীকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলায় ইমাম হোসেনকে সভাপতি ও সরওয়ার কামাল পাশাকে সাধারণ সম্পাদক এবং রামু উপজেলায় পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি ও রাশেদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।




উল্লেখ্য, গত ৯ থেকে ১৩ মার্চ, ২০২৩ পর্যন্ত যথাক্রমে কক্সবাজার পৌর শাখা, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া উপজেলা, উখিয়া উপজেলা ও রামু উপজেলা শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর