নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উদ্বোধনের দিনেই শুধু চলবে কক্সবাজার রুটের ট্রেন

দোহাজারী-কক্সবাজার রেলপথে কালুরঘাট সেতুর কাজ পুরোপুরি শেষ হতে চলতি বছর লেগে যাবে। এখনো শেষ হয়নি আটটি স্টেশনের কাজও। এর মধ্যেই তড়িঘড়ি উদ্বোধন করতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ১২ নভেম্বর এই রেলপথের উদ্বোধনের কথা রয়েছে। তবে শুধু ওই দিনই ট্রেন চলবে। কাজ শেষ হলে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে।


রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে যেতে আরও দুই-তিন মাস লাগবে। এ বছরের মধ্যেই এই রেলপথে আমরা ট্রেন চালুর চেষ্টা করব।’


রেলওয়ে পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, কালুরঘাট সেতু সংস্কার হওয়ার আগে পটিয়া রেলস্টেশনে ছয়টি বগি নিয়ে যাওয়া হয়। ছয়টি বগির সঙ্গে একটি ২২০০ সিরিজের ইঞ্জিনও রয়েছে। কোরিয়া থেকে আনা একেকটি বগিতে যাত্রী বসতে পারবে ৬০ জন। ১২ নভেম্বর দোহাজারী থেকে কক্সবাজার যাবে ট্রেনটি।


নাম প্রকাশ না করার শর্তে পরিবহন বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আগামী মাসে এই রুটে ট্রেন চলবে, অথচ তারা অপারেশন বিভাগকে এখনো বুঝিয়ে দেয়নি। নিয়োগ করা হয়নি স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, পয়েন্টম্যানসহ অন্যান্য কর্মচারী। এই রুটে কয়টি ট্রেন চলবে, সেটির টাইম-টেবিলও প্রস্তুত হয়নি।’



তিনি আরও বলেন, ‘১২ নভেম্বর উদ্বোধনের পরই ট্রেন আর চালানো হবে না। পুরোপুরি এই রুটের কাজ শেষ হলেই তবেই যাত্রী পরিবহন করবে ট্রেন। এই জন্য আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাবে।’



রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা আজকের পত্রিকাকে দাবি করেন, ‘১২ নভেম্বর উদ্বোধনের আগেই কালুরঘাট সেতুর কাজ শেষ হবে। আপাতত কালুরঘাট সেতু দিয়ে শুধু ট্রেন চালাতে পারব। অন্যান্য যানবাহন চলাচলের জন্য আরও সময় অপেক্ষা করতে হবে।’


এদিকে জনবল, ইঞ্জিন ও বগি সংকটের কারণে শুরুতে মাত্র এক জোড়া ট্রেন চালানোর প্রস্তাব করেছে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়। অর্থাৎ একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে এবং ওই ট্রেনটিই আবার ফিরবে। দুটি বিকল্প প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি রাতে ঢাকা থেকে যাত্রা করে পরের দিন সকালে কক্সবাজারে পৌঁছাবে। সেই ট্রেন পরের দিন ঢাকায় ফিরবে।

Tag
আরও খবর