নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

৯ দশক পর ট্রেন আসছে সমুদ্র শহরে

১৯৩১ সালে চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত রেললাইন এসেছিলো। তারপর এক ইঞ্চিও বাড়েনি রেললাইন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০১০ সালে উদ্যোগ নেন রেললাইন নির্মানের। শুরু হয় মহাযজ্ঞ। আর ৯২ বছর পর ট্রেন আসছে সমুদ্র শহরে। ফলে দীর্ঘ সময়ের সড়ক পথে যাতায়াতের ভোগান্তি কমবে আর কমবে সড়ক পথে দূর্ঘটনায় প্রানহানীর ঘটনাও। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা থেকে মাত্র সাড়ে ৬ঘন্টায় রেলে চেপে সমদ্র শহরে আসা যাবে । রেলের ভাড়াও হবে অনেকটা সুলভমুল্যে। শেখ হাসিনা সরকারের প্রণয়নকৃত ১৮হাজার ৩৪কোটি টাকার ফাস্টট্র‍্যাক প্রকল্প দোহাজারী-কক্সবাজার ১০০.৮৩ কিমি রেলপথ এখন দৃশ্যমান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে ৩কিমি দূরে ঝিলংজা ইউনিয়নের প্রায় ২৯একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির আইকনিক রেলষ্টেশন। প্রকল্পের ৯৬ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন, যেখানে থাকছে ৩৯টি সেতু যার সবগুলো স্পেন ও পিলারের কাজ শেষ এবং দীর্ঘ এই রেলপথে আইকনিক স্টেশন সহ ৯টি স্টেশন নির্মানের কাজও চুড়ান্ত বলে জানান কক্সবাজার আইকনিক রেল স্টেশনের কনস্ট্রাকশন ম্যানেজার আব্দুল জব্বার মিলন।



তিনি জানান, ১৫ অক্টোবর চট্টগ্রামের পটিয়া থেকে পরিক্ষামূলক যাত্রা করবে ৬টি বগির একটি ট্রেন। যার প্রতি বগিতে থাকবে ৬০জন যাত্রী ধারণক্ষমতা। ১৫দিন নিবিড় পর্যবেক্ষণ শেষে ১২ নভেম্বরের রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


৫তলা বিশিষ্ট আইকনিক স্টেশনে থাকছে শপিং মল, ফুড কর্ণার, কনভেনশন হল সহ ১৭টি বাণিজ্যিক কার্যক্রম।


দোহাজারী থেকে সাতকানিয়া,লোহাগাড়া,চকরিয়া ও রামু হয়ে পাহাড় ও নদীপথ দিয়ে পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত বয়ে গেছে এই রেলপথ।


প্রাথমিকভাবে দুইজোড়া ট্রেন চলবে ঢাকা-কক্সবাজার রুটে।কক্সবাজারবাসীর জানালায় শুনা যাবে ট্রেনের ঝিকঝিক শব্দ।

Tag
আরও খবর