নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে ফটোগ্রাফার নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছে। মোহাম্মদ সাগর (১৭) নামের ওই ফটোগ্রাফারের বাড়ি উখিয়ার কাস্টমস এলাকায়।


মঙ্গলবার (১০ অক্টোবর) দুই ফটোগ্রাফার বন্ধু ইয়াছিন আরাফাত (১৮) ও মোহাম্মদ সাগর (১৭) সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে গোসল করতে করতে সীগাল পয়েন্টে আসলে হঠাৎ ঢেউ এসে ডুবিয়ে নেয় দু’জনকে।



সাগর থেকে ওয়াটার বাইক (জেট স্কি) চালক মোহাম্মদ ইউনুস ইয়াছিন আরাফাতকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারলেও সাগরকে তুলে আনা সম্ভব হয়নি। ওয়াটার বাইক চালক বলেন, আমি পর্যটক নিয়ে ওয়াটার বাইক রাইড দেওয়ার সময় ওদের ডুবে যেতে দেখে একজনের হাত ধরতে পারলেও আরেকজনকে ধরা সম্ভব হয়নি। একজনকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসে আরেকজনকে উদ্ধার করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


জীবিত উদ্ধার হওয়া ফটোগ্রাফার ইয়াছিন আরাফাত টিটিএন কে বলেন, আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে আস্তে আস্তে সীগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দু’জন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইক চালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধু এখনো নিখোঁজ।


নিখোঁজ সাগরকে খুঁজতে সি সেইফ লাইফগার্ডের কয়েকটি টিম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে জানান সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টো। তিনি বলেন, আমরা নিখোঁজের সংবাদ শুনে তখনই ওই জায়গায় খুঁজাখুঁজি করি কিন্তু সন্ধান পায়নি। আমরা এখনো সন্ধান চালিয়ে যাচ্ছি।


আরেক লাইফগার্ড মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি সাগরের অনেক গভীরে চলে গিয়েছিলাম খুঁজতে কিন্তু পায়নি। যখন নিখোঁজ হচ্ছিলো তখন একটি রিফকারেন্ট সৃষ্টি হয়েছিলো সেটাই উনাকে গভীরে নিয়ে গেছে হয়তো।


নিখোঁজ মোহাম্মদ সাগরের চাচা মোহাম্মদ আলম বলেন, আমি ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে আসলাম। আমিও নিজেও সৈকতে ফটোগ্রাফি করি। আমরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাই আমার ভাইপোকে খুঁজে পেতে।

Tag
আরও খবর