নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে শৈবাল ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে শৈবাল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাতে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্ট সংলগ্ন লেগুনা বিচের পাশে মেজবান রেস্টুরেন্টের সামনের গলিতে শৈবাল ফুড প্রোডাক্টসের কারখানাতে এই অভিযান চালানো হয়।


অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-পরিচালক) এএইচ এম আসিফ বিন ইকরাম।



অভিযুক্ত শৈবাল ফুড প্রোডাক্টসের মালিক জানান, তিনি ৮ বছর ধরে এ ব্যবসা করছেন। শহরের নামিদামি প্রায় ৩০টা হোটেল-রেস্টুরেন্টে তার তৈরি করা কাস্টার্ড, মিষ্টি দই, প্রোটিন খুচরা পাইকারি সরবরাহ করছেন। তার তৈরি করা প্রোডাক্টে বগুড়া থেকে লেভেল ছাড়া দই এনে শৈবাল ফুড এর স্টিকার মেরে বাজারজাত করে। এটাই তার সবচেয়ে বড় অপরাধ বলে তিনি স্বীকার করেন।



অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এ.এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, শৈবাল ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যটন শহরে যেভাবে অবৈধ খাবার তৈরি হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকরা এসব খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ দৃশ্যমান অভিযান অব্যাহত থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

Tag
আরও খবর