নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার সদর হাসপাতালে যোগ দিলেন নতুন তত্ত্বাবধয়াক ডা. মং টিং ঞো

কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করেছেন নতুন তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো। এর আগে তিনি বান্দরবান জেলার সিভিল সাজন ও জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক (তত্ত্বাবধয়াক) এর দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিসিএস স্বাস্থ্য ১৮ তম ব্যাচের কর্মকর্তা। গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. মোমিনুর রহমানকে ঢাকা মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়।


এর আগে কক্সবাজারের সাংবাদিক মহিউদ্দিন মাহীর অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ১৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর (যার স্মারক নং ৩৮১০)। অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) ডাঃ রাশেদা সুলতানা স্বাক্ষরিত চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে সভাপতি করে এই অফিস আদেশ করা হয়। একই দিন পৃথক আরেকটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমানকে ঢাকা মহাখালী আইপিএইচ কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে বদলী করা হয়। এর আগে গত ১৪ আগষ্ট ২০৪০ স্মারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) ডাঃ রাশেদা সুলতানাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য অফিস আদেশ জারি হয়।

প্রসঙ্গত: কক্সবাজার সদর হাসপাতালের বিদায়ী তত্ত্বাবধয়াক ডা. মোমিনুর রহমানের বিরুদ্ধে যৌন হেনাস্থা, চিকিৎসা অবহেলা, স্বজনপ্রিতি করে নিয়োগ বানিজ্য ও পদ সৃষ্টি করে লাখ টাকার বেতন দেয়ার অভিযোগ রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গনে তার বদলী এবং বিভাগীয় ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে কক্সবাজার সচেতন সংক্ষুব্ধ নাগরীকবৃন্দ।

Tag
আরও খবর