নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সম্পাদক নুরুল ইসলাম ছিলেন আদর্শ মানুষ

তিনি অন্ধকারে আলো জ্বেলেছিলেন, সেই আলোর পথ ধরে পদচিহ্ন আঁকে পরম্পরায়। কেউ শুরু করে আর কেউ অনুসরণ করে এটাই হয়ত অমোঘ নিয়ম। সাংবাদিকতা আর সংবাদপত্র জগতে কক্সবাজারের পথিকৃৎ তিনি। তিনি হলেন জাতির পিতার ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ছিলেন সমুদ্র শহর থেকে প্রথম প্রকাশিত দৈনিক কক্সবাজারের সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম।সেই সূর্যপ্রতিম মানুষের ২য় মৃত্যুবার্ষিকী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সন্ধ্যার গভীরে মহাগ্রন্থের উদ্ধৃতি পাঠ, তারপর প্রার্থনার দুহাত করুণাময়ের কাছে, প্রয়াত সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জন্যে দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয় স্মরণ সভা। যার আয়োজন করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।


সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

তিনি বলেন, আজকে কক্সবাজারের সাংবাদিকতা যে জায়গায় পৌঁছেছে তা সম্পাদক নুরুল ইসলামের ত্যাগ তিতিক্ষার ফল। তিনি মহান এবং দেশপ্রেমিক ছিলেন বলেই সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকে বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন,সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে নেয়া হবে নানান উদ্যোগ।


স্মরণ সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের বড় সন্তান মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, মমতাজ উদ্দিন বাহারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নুরুল ইসলামের মেজো সন্তান নজীবুল ইসলাম, এডভোকেট সেলিম নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।


আরো পড়ুনঃ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ৫৮২ বিশিষ্ট নাগরিকের আহ্বান


স্মরণসভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামশুল হক সারেক, সাইফুল ইসলাম চৌধুরী, মঈনুল হাসান পলাশ, হাসানুর রশীদ, ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, দীপক শর্মা দিপু প্রমুখ। এই সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভার আগে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।


২০২১ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে সর্বজন শ্রদ্ধেয় এই মহীরুহ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম পাড়ি জমান না ফেরার দেশে। সারাজীবন আলোর পথ দেখানো মানুষটি চলে গেলো অসীম আলোর পথে।

Tag
আরও খবর