নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে শফিকুল ইসলাম নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।


চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এ খবর নিশ্চিত করেছেন।


তিনি জানান, কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শফিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। আগুনে তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। পাশাপাশি তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ আরও দু’জন আইসিইউতে ও একজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।



এর আগে গত রোববার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আইয়ুব আলী ও রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি মারা যান। মঙ্গলবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিম উল্লাহ (৩০), আরমান আলী (২২) ও শাহিন মিয়া (৩৫)।



গত ১ সেপ্টেম্বর কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

Tag
আরও খবর