নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী ও সনদ বিতরণ সম্পন্ন


চট্টগ্রাম  বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল নগরীর থিয়েটার ইনিষ্টিটিউট গ্যালারী কক্ষে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রধান র্নিবাহী শফি উল বশর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও র্নিবাহী ম্যাজিষ্ট্রেট হুসাইন মোহাম্মদ, প্রধান বক্তা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক প্রবেষ কুমার সাহা ,বিশেষ অতিথি, যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ,ইউনিট অফিসার জাহান উদ্দিন, স্বপ্নীল বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার ও তামাকুমন্ডি লেইন বর্ণিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য পিযুষ দাশ গুপ্ত। প্রধান অতিথি আলোচনায় অংশ নিয়ে বলেন যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নাই। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য,উদ্দ্যেশ্য ঠিক না থাকলে পরিচালনা করা খুব কঠিন। কারিগরি শিক্ষয় পারে যুব সমাজকে বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি দিতে। আমাদের দেশে দক্ষ লোকের বড় অভাব। দক্ষ জনবল তৈরীতে কারিগরী প্রশিক্ষনের বিকল্প নেই। দেশে ও দেশের বাহিরে মোবাইল সার্ভিসিং এর প্রচুর চাহিদা। বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে যে ভাবে দক্ষ জনসম্পদে পরিনত করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। প্রধান বক্তা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক প্রবেষ কুমার সাহা বলেন সংস্থাটি যুব সমাজকে দক্ষতার বৃদ্ধি ও স্বাবলম্বী করার মাধ্যমে যে ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাঁর জন্য আমি আজ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকিতে উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ,ইউনিট অফিসার জাহান উদ্দিন , তামাকুমন্ডি লেইন বর্ণিক সমিতির সাধারন সম্পাদক মোজাম্মেল হক,কোয়ান্টাম র্আডেন্ট র্অগানিয়ার আবুজারার প্রমুখ।প্রতিষ্ঠানের র্নিবাহী প্রধান শফি উল বশর বলেন চায়না আজ বিশ্ববাজার দখল করে আছে আমরা যদি আমাদের মানব সম্পদকে কাজে লাগাইতে পারি তাহলে বাংলাদেশও একদিন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। সরকারী সুযোগ সুবিধা পেলে আগামীতে আর্ন্তজাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে। উল্লেখ্য যে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট,ও বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এ যুবকদের দুইমাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। তারপর সংস্থার মোবাইল ক্লিনিকে ৬ মাস মেয়াদি ইনটার্ন করে আরো দক্ষ হয়ে যুবকদের আত্ম কর্মস্থানের সুযোগ তৈরী হয়। আলোচনা সভার শেষে ৬৮,৬৯,৭০,৭১,৭২ ব্যাচ এর ছাত্রদের সনদপত্র বিতরণ ও ৪ জন প্রাক্তন  সফল ও প্রতিষ্ঠিত ছাত্রকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর