দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে প্রহেলা বৈশাখ উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে প্রহেলা বৈশাখ উদযাপন




চিরায়ত বাংলা গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালায় বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে নগরের ডিসি হিলে।

রোববার (১৪ এপ্রিল) সকালে সূর্যোদয়ের সময় ‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ স্লোগানে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের। বর্ণিল সাজে সব বয়সী মানুষ ছুটে আসেন চট্টগ্রামের আদি বর্ষবরণ অনুষ্ঠানে।
ঈদের আমেজ না কাটতেই পহেলা বৈশাখের আগমন এবছর বাঙালির উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। এ উৎসবে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই মেতেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে।

এবারের বর্ষবরণে দিন ব্যাপি আয়োজনে সংগীতে অংশ নেয় সংগীত ভবন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুর-সাধনা সংগীতালয়, জয়ন্তী সংগীত বিদ্যাপীঠ, রাগেশ্রী, সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা, গীতধ্বনি সংগীত অঙ্গন, শান্তঞ্জলি সংগীত নিকেতন, শাস্ত্রীয় সংগীত নিকেতন, ফতেয়াবাদ সংগীত নিকেতন, মিতালি সংগীত বিদ্যালয়, খেলাঘর মহানগর, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, আরকে মিউজিক, শহীদ মিলন সংগীত বিদ্যালয়, বংশী শিল্পকলা একাডেমি, কুসুম ললিতকলা একাডেমি, অনন্যা সংগীত নিকেতন ও সুন্দরম শিল্পী গোষ্ঠী।

অন্যদিকে নৃত্যে অংশ নেয় কায়া আশ্রম, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দি স্কুল অব ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স, নৃত্যানন্দন, নৃত্য নিকেতন, অঙ্গনা নৃত্যকলা একাডেমি, ধ্রুপদ নৃত্য নিকেতন, সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট, নৃত্যরূপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয় ও নিপ্পন একাডেমি।

আবৃত্তিতে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক, নরেন, শৈশব, তারুণ্যের উচ্ছ্বাস, স্বরনন্দন, প্রমিত বাংলা চর্চা, প্রমা। এছাড়া জাদু প্রদর্শন করবেন জাদুকর রাজীব বসাক।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক অলক ঘোষ জানান, ১৯৭৮ সালে সামরিক শাসনের নির্মমতাকে উপেক্ষা করে চট্টগ্রামের ডিসি হিলে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য সমবেত হয়েছিলেন। ডিসি হিলের এ উৎসব এখন চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রধানতম একটি আয়োজন। ইতোমধ্যে এ আয়োজন ৪৬ বছরে পদার্পণ করেছে।

আরও খবর