নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ ৭টি বসতি উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে গড়ে তোলা ৭টি নতুন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলবাজ চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে বনবিভাগের কোটি টাকা দামের ১০ হেক্টর বনভূমি।


রোববার (১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সহকারী বনসংরক্ষক পদুয়া রেঞ্জ (এসিএফ) দেলোয়ার হোসেনের নেতৃত্বে চুনতি হারবাং ও বরইতলী বনবিটের বনকর্মীরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনতি রেঞ্জ অফিসার মো. মামুন মিয়া।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি রেঞ্জের রেঞ্জ অফিসার মো. মামুন মিয়া। তিনি বলেন, বেশকিছু দিন আগে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় কতিপয় দখলবাজ চক্র পেশিশক্তির দাপট দেখিয়ে বনকর্মীদের নানামুখী হুমকি দিয়ে চুনতি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার বনবিটের বানিয়ারছড়া অফিসটির আশপাশ এলাকার সংরক্ষিত বনাঞ্চলের বেশুমার জায়গা জবরদখলে নেয়। পরে দখলবাজ চক্রের লোকজন দখলে নেওয়া বনভূমির জায়গা প্লট আকারে বিক্রি করে নতুন নতুন অবৈধ স্থাপনা তৈরির সুযোগ দিয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন।


তিনি বলেন, বনভূমি জবরদখলের বিষয়টি নিশ্চিত হয়ে কয়েকদিন আগে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুনকে অবহিত করি। পরে তাঁর নির্দেশে গতকাল বিকালে সহকারী বনসংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা চকরিয়ার বানিয়ারছড়াস্থ বরইতলী বনবিটের অফিসটা এলাকার সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ৭টি নতুন স্থাপনা (বসতি) ভেঙে দিয়ে উচ্ছেদ করে দিয়েছেন।


রেঞ্জ অফিসার মামুন মিয়া বলেন, উচ্ছেদ অভিযানে বরইতলী বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের কোটি টাকা মূল্যের প্রায় ১০ হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জবরদখলে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বনবিভাগ।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে