হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

*চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়(র‌্যাব)-১৫। গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পিছন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চকরিয়া থানাধীন ৯নং লক্ষ্মারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পিছন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকানো রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে যাত্রী ছাউনির পিছনে জঙ্গলের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে প্রাথমিকভাবে কোন সঠিক তথ্য পাওয়া যায় নাই এবং এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।


উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে