|
Date: 2026-09-09 12:29:05 |
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়(র্যাব)-১৫। গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পিছন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চকরিয়া থানাধীন ৯নং লক্ষ্মারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পিছন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকানো রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে যাত্রী ছাউনির পিছনে জঙ্গলের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে প্রাথমিকভাবে কোন সঠিক তথ্য পাওয়া যায় নাই এবং এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024