জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

দুটি জিপ ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত আহত ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি জিপ ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত চালকের নাম মোহাম্মদ মারুফ (৩৫)। তিনি বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই চালকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনির, আরিফুল হক ও হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, প্রথমে একটি জিপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। পরে মালামাল বোঝাই করা অপর জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি যানবাহনকে আঘাত করে। ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ট্রাকচালকের শরীরের কিছু অংশ থেঁতলে যায়। দুর্ঘটনাকবলিত একটি জিপ ট্রাকের সঙ্গে আটকে যাওয়ার কারণে ওই চালকের লাশ বের করতে সমস্যা হচ্ছিল। পরে ট্রাকের সিট কেটে লাশটি উদ্ধার করা হয়েছে।




জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালে পাঠিয়েছেন।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে