জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুই মামলায় চকরিয়ার সাবেক এমপি জাফর, সাঈদী, সালাহউদ্দিনসহ আসামি ৭৩৬

কক্সবাজারের চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৭৩৬জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া থানায় দায়ের করা দুটি মামলার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে ও অপরটি হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে।

৩ নভেম্বর মাতামুহুরী নদীর সেতুর ওপর একটি টমটম (ইজিবাইক) পুড়ে যায়। এই গাড়ি পোড়ানো পরিকল্পিত ও নাশকতার লক্ষ্যে, অভিযোগ তুলে লক্ষ্যারচরের চর পাড়ার আবদুল মতলবের ছেলে জসীম উদ্দিন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদকে প্রধান আসামি করা হয়েছে।

এ মামলায় একাধিক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫৬জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি দেখানো হয়েছে।

অপরদিকে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের মারধরে আহত তৎকালীন পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দারকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমেদ। ওইসময় প্রতিপক্ষরা ঘেরাও করে হামলা, লুটপাট ও হত্যাচেষ্টা চালায়।

ওই ঘটনায় শনিবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার কাজীর পাড়ার আবুল ফজলের ছেলে নাজিম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছাসহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে অভিযুক্ত দেখানো হয়েছে।

একই রাতে চকরিয়া থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় ৩৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

পৃথক দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে