নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

"রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত"

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অদ্য ০৯ মে ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাস এবং ০২ টি উপকেন্দ্রে  অনুষ্ঠিত হয়েছে।


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মনোঘর রেসিডেন্সিয়াল স্কুল আ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়- এ  অনুষ্ঠিত A ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০৩ জন উপস্থিত এবং ৮২৬ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৭৫.৯১%। 


রাবিপ্রবি জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষার উপকেন্দ্র শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, এখানে অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে আর আমরা পরীক্ষা কেন্দ্র এরকম চাই যেখানে পরীক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিতে পারে। তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী ২-১ বছরের মধ্যেই রাবিপ্রবিকে মানুষ নতুন করে চিনবে। তিনি উক্ত উপ-কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত চীফ প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। 


A ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, পৌরসভা, অটো ও বাস মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল অংশীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

২০ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে