নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় হামলা চালিয়ে স্কুল শিক্ষার্থীকে গুলি ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে গুলি করে ইয়াছিনুল হাকিম (১৬) নামের এক শিক্ষার্থীর শরীর ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।


আহত শিক্ষার্থীর বাবা শহিদুল করিম লিটন বাদি হয়ে চকরিয়া থানায় রুজু করা মামলায় উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীসহ ১৩ জনের নামোল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা দেখিয়ে এজাহারে ২০ জনকে আসামি করা হয়েছে।


আহত শিক্ষার্থী ইয়াসিনুল হাকিম চকরিয়া গ্রামারস্কুলের দশম শ্রেণীতে অধ্যায়নরত। সে সাহারবিল ইউনিয়নের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাকিমের নাতি।


মামলার এজাহারে বাদি শহীদুল করিম লিটন বলেন , আমার স্কুলপড়ুয়া ছেলে ইয়াছিনুল হাকিম ইতোপূর্বে চকরিয়া উপজেলা সদরে বৈষম্য বিরোধী আন্দোলনের সহপাঠী শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছিলেন।


আন্দোলন পরবর্তী গত ৭ আগষ্ট বিকালে আমার ছেলে ইয়াছিন বাড়ির অদুরে রামপুরস্থ আমাদের পারিবারিক মৎস্য ঘেরে বেড়াতে গেলে সাহারবিলের চেয়ারম্যান নবী হোছাইনের ভাই বাদল ডাকাতের অতর্কিত হামলা ও গুলিতে মারাত্মক ভাবে আহত হয় আমার ছেলে। এসময় ছরা গুলিতে তার সারা শরীর ঝাঝরা হয়ে যায়।

ঘটনার সময় বাদলের সাথে থাকা অন্যান্য সহযোগীরা আমার ছেলেসহ কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। বর্তমানে

আহত ইয়াসিন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


বাদি শহিদুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করায় ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে নবী চেয়ারম্যানের ভাই বাদল।


জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর মৎস্য ঘের এলাকায় স্কুল শিক্ষার্থীর উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় এজাহার পাওয়া সাপেক্ষে একটি মামলা রুজু হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ শুরু করেছেন। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে