নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ জমিলা বেগম (৩৫) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট বন্যহাতির আক্রমণে এ গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি জানান, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোন মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো ছাড়াও বেশক’টি সচেতনতামূলক সভাও করা হয়েছে। এরপরও অনুমতি ছাড়াই গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে বিভিন্ন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রবেশ করে। মাঝেমধ্যে বন্যপ্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, মঙ্গলবার দরিদ্র পরিবারের গৃহবধু জমিলা বন্যপ্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে দলছুট হাতির আক্রমণে তিনি মারা যান। জমিলা বেগমের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় জিডি ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে