নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

আবারো চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা (১৪) খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩নং ওয়ার্ড এর বাসিন্দা শহিদুল্লাহর মেয়ে।

বুধবার (২৭ মার্চ) ভোর ৬ টার দিকে খুটাখালী ৩নং ওয়ার্ড রেল লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, ভোরে সেহেরি খাওয়ার পরে নামাজ শেষে রেল লাইনে হাঁটতে গিয়ে এ ঘটনা ঘটে।

এদিকে গত রবিবার ডুলাহাজারা রেল ক্রসিংয়ে গাছ বোঝায় নসিমন আটকে পড়ে রেলের সাথে সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটেনি। এর আগে বরইতলিতে মোহাম্মদ শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিভিন্ন সময় ট্রেনের কাটায় গবাদি পশুর মৃত্যু হয়েছে।

রেলওয়ের ডুলহাজারা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।

আব্দুল মান্নান বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন দিয়ে দৈনিক চারটা ট্রেন যাওয়া আসা করে। তাই এসময়ে সকলকে সর্তক থাকার পরামর্শ রেলের এ কর্মকর্তার।

আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে