নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় টমটম গাড়ি চালক ওমর সানি খু*নে*র মূলপরিকল্পনাকারী রুবেল লামা থেকে গ্রেফতার

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া গ্রামে টমটম গাড়ির চালক আলোচিত ওমর সানী জিসান হত্যাকান্ডের মামলার এজাহারনামীয় ১নং আসামী এবং মূল পরিকল্পনাকারী মো. রুবেলকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে বান্দরবানের লামা উপজেলার ছনখোলা এলাকায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত রুবেল বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকার মো.ইউসুফ আলীর ছেলে। 


আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। তিনি বলেন, গত ২৭ নভেম্বর রাত একটার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কুতুবদিয়াপাড়া এলাকায় টমটম চালক জিসান’কে পাশবিক নির্যাতন করে হত্যার ঘটনা ঘটে।


ঘটনার পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে গত ২৯ ডিসেম্বর চকরিয়া থানায় এজাহারনামীয় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।



ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি দল গত ৩০ নভেম্বর মহেশখালী উপজেলার মাতারবাড়ি পশ্চিম সিকপাড়া এলাকা থেকে মূলহোতা ফাহাদ বাবু (এজাহারনামীয় ২নং আসামী), মোঃ সায়েম (এজাহারনামীয় ৩নং আসামী) এবং মোঃ মিজান (সন্দিগ্ধ আসামী) কে গ্রেফতার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, মামলার অপরাপর আসামি গ্রেফতারে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল আরও তৎপরতা শুরু করেন। এরই অংশ হিসেবে গতকাল সোমবার ৪ ডিসেম্বর ভোর রাত আনুমানিক চারটার দিকে বান্দরবান জেলার লামা উপজেলার ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১নং আসামী এবং মূল পরিকল্পনাকারী মোঃ রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। 


অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। গ্রেফতারকৃত রুবেল বাবু’র নেতৃত্বে গঠিত গ্যাং এর একজন সদস্য। এই গ্যাং এর সদস্যরা মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, বিভিন্ন প্রজেক্ট/প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে থাকে। এই সুবাদে সে তার নিজের টমটম গাড়ি গ্যাং এর মাদক ব্যবসার কাজে ব্যবহার করতো।


 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে