নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নি*হ*ত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে একদল দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে আসহাবুল জিহাদ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।


 শুক্রবার ( ১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।


আসহাব পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।


স্হানীয় সুত্রের বরাত দিয়ে চকরিয়া থানার পুলিশ জানান কোনাখালীর একটি মোবাইল চোর সিন্ডিকেটের ৪-৫ জন সদস্য আজ সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে আসহাবুল জিহাদের সাথে দেখা করে। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আসহাবকে ছুরিকাঘাত করে। পালানোর সময় এলাকাবাসী একজনকে ধরে ফেলে।


খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আসহাবকে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া স্হানীয় বাসিন্দারা আটক সোহানকে পুলিশের কাছে সোপর্দ করে। পেকুয়া উপজেলা সদর হাসপাতালের


চিকিৎসক ডা মোজাম্মেল হোসেন জানিয়েছে নিহত আসহাব উপুর্যুপরি ছুরিকাঘাত করার কারণে তার মৃত্যু হয়। পেকুয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন , একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়ার এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে