নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কক্সবাজারের চকরিয়ায় বনৌজা শেখ হাসিনা সড়কে সিএনজি ও মাইক্রোবাসের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফেরদৌসি আক্তার (৪৫) নামে এক মহিলা সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় শিশুসহ আরো তিনজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।


সড়ক দুর্ঘটনায় নিহত ফেরদৌসী আক্তার উপজেলার হারবাং স্টেশন পাড়া এলাকার মো. রুকন উদ্দিনের স্ত্রী।


দুর্ঘটনায় অপর আহতরা হলেন, নিহত ফেরদৌসী আক্তারের স্বামী রুকন উদ্দিন (৪৮), হারবাং উত্তর নুনাছড়ি এলাকার ছালেহ আহমদের স্ত্রী আছিয়া বেগম (৩৭), হারবাং স্টেশন পাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সামি (৮)। আহতদের ঘটনাস্থল থেকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা শঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরইতলী রাস্তার মাথা থেকে চারজন যাত্রী নিয়ে বাঁশখালী বিবাহ বাড়িতে যাচ্ছিল একটি অটোরিকশা (সিএনজি)। পথিমধ্যে সিএনজি গাড়িটি বনৌজা সড়কের মহছনিয়া কাটা এলাকায় পৌঁছালে পেকুয়া থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি গাড়ির এক নারী যাত্রী নিহত হয়। এছাড়াও শিশুসহ আরো তিনজন সিএনজি যাত্রী আহত হয়েছে।


হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই গাড়ি দুটি’র চালক পালিয়ে যান।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে