নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়া মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বননির্ভরশীল জনগণের মাঝে গাছের চারা বিতরণ উদ্বোধন

“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি”এই শ্লোগানে কক্সবাজারের চকরিয়ায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্য সাড়ে বার হাজার গাছের চারা বিতরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালীস্থ জাতীয় উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।


চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অফিস চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল।


সহকারী বনসংরক্ষক (এসিএফ) শীতল পাল বলেন, -মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আর্দেশক্রমে”গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি”জাতীয় এই শ্লোগানের আলোকে চকরিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে জাতীয় উদ্যান এরিয়ার প্রায় আড়াইশত নারী-পুরুষ মাঝে ফলজ-বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যক উপকারভোগিকে ৩০টি করে চারা দেওয়া হয়েছে ।এছাড়াও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও গাছের চারা দেওয়া হবে। এভাবে মোট সাড়ে বার হাজার চারা বিতরণ করা হচ্ছে।


গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমদ, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, দুই রেঞ্জের অধিন বিভিন্ন বনবিটের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমদ, মেধাকচ্ছপিয়া সিএমসি কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেঠান এবং সিএমসির দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগি লোকজন সেখানে উপস্থিত ছিলেন। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে