নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে ছড়াখালের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরিফ ওই এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের ছেলে। বিকাল আনুমানিক তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি। 



তিনি স্থানীয় সূত্রে বরাত দিয়ে জানান, গতকাল রোববার দুপুর বারোটার দিকে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বিল লাগোয়া ছড়াখালের পানিতে পড়ে যায়। 


বেশ কিছুক্ষণ পর বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির পাশের ছড়াখাল থেকে উদ্ধার করে। 


চকরিয়া থানার এসআই ( উপপরিদর্শক) মো. সিরাজুদ্দৌলা বলেন , সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনী প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে