নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরিঃ নিয়ে গেছে নগদ টাকা ও মালামাল

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের টুনু সিকদারপাড়ার বাসিন্দা প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল বাড়ি থেকে লুটে নিয়ে গেছে নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ।


সাংবাদিক আজাদ দৈনিক কালবেলা পত্রিকার চকরিয়া প্রতিনিধি, চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি।


সাংবাদিকের ছোট ভাই মহিব উল্লাহ বলেন, সম্প্রতি বন্যার কারণে পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলনা। সবাই আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে চলে যান। অপরদিকে বড়ভাই সাংবাদিক আজাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিলেন। এ অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে চোরের দল রোববার রাতে বাড়ীতে হানা দেয়।

এসময় চোরের দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ডুকে সুকেইজ থেকে নগদ ৮০ হাজার টাকা, একটি ক্যামেরা, একটি মোবাইল ও দামী আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।


সাংবাদিকের ভাই দুবাই প্রবাসী মহিব উল্রাহ বলেন, গতকাল সকালে প্রতিবেশি লোকজনের কাছ থেকে বাড়ি চুরির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক বাড়িতে পৌঁছি। গিয়ে দেখি বাড়ির ভেতরে সবকিছু তছনছ করে দিয়েছে চোরের দল। পরবর্তীতে ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে অবহিত করেছি। এব্যাপারে চকরিয়া থানায় এজাহার জমা দেওয়া হচ্ছে বলে জানান সাংবাদিক আবুল কালাম আজাদ।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে