নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নগরকান্দা ও ভাংগা থেকে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সহ ৫ বিকশ প্রতারক গ্রেপ্তার


ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার দুটি পৃথক ঘটনায় স্ত্রী হত্যাকারী স্বামীকে আটক ও বিকাশের ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সংম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। 


সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ ইমদাদ হুসাইন জানান, গত ২৩ এপ্রিল নগরকান্দা থানার মানিকনগর ব্রীজের পাশে মনিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার ঘটনায় ফুপু ফুলজান খাতুন মৃতের স্বামী সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করে।


২৬ এপ্রিল জোসনা বেগম কে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। নিহতের স্বামীকে শুক্রবার ঢাকা জেলার দোহান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 


আটক সাহেব আলী পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা। আসামীর দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ। 


এদিকে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে জেলার ভাঙ্গা উপজেলার কর্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে পাঁচ প্রতারককে ৬টি মোবাইল ও বিভিন্ন কোম্পানীর ১৮টি সিমসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দ পুলিশের সদস্যরা।


সংবাদ সম্মেলনে আরও জানান, এই চক্রের সদস্যরা সুকৌশলে বিভিন্ন সময় সাধরণ মানুষকে কল করে বয়স্ক ভাতা, শিক্ষার উপবৃত্তি, ঈদসহ বিভিন্ন অফার, বিকাশ ও নগদের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন অজুহাতে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে থাকে। ভাঙ্গা থানা এলাকার গোয়েন্দা সদস্যদের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১৮টি সিম কাড, অপরাধ মুলক কাজে ব্যবহৃত বিভিন্ন এ্যাপস উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলো মোঃ ইব্রাহিম আকন, ফাইজুর মাতুব্বর, শাহিনুর মাতুব্বর, অনিক শিকদার, লিটু মাতু্ব্বর। আটককৃতরা সকলে এলাকার বাসিন্দা বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল। সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে