নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ পুলিশ পদক পেলেন এসপি ছাইদুল হাসান



সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন বানিয়াচং  উপজেলার কৃতি সন্তান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় আবদানের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়।


গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনিত করে একটি প্রজ্ঞাপন জারী করেছে।



ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝ।


তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন।পরে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন।কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতিস্বরূপ।


মো. ছাইদুল হাসান ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৫ সালে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে মাধ্যমিক ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে