জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে লন্ডনের মেয়রকে সংবর্ধনা

লন্ডন ব্যুরো অব ক্যামডেন এর মেয়র ( ৪ বারের কাউন্সিলর) সমতা খাতুনকে বানিয়াচংয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় সাগর দিঘির পশ্চিম পাড়স্থ খান বাড়ির ডাক বাংলো মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে দুপুরে বেশ কিছু মোটর বাইকসহ রত্মা থেকে সৈকত খানের নেতৃত্বে মেয়রকে স্বাগত জানিয়ে বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু। আরশাদ হোসেন খান বিপলুর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ও লন্ডনস্থ চুনারুঘাটের সভাপতি বিশিষ্ট শিল্পপতি গাজীউর রহমান গাজী। এসময় মেয়র সমতা খাতুন বলেন, লন্ডন থাকলেও আমার জন্মস্থান চুনারুঘাট এবং শ্বশুর বাড়ি বানিয়াচংকে নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশ অনেক এগিয়েছে। সে দ্বারা অব্যাহত রাখতে হবে। আমি কোভিড-১৯ এর সময় আমার শ্বশুর ছিদ্দিক হোসেন খানের নামে ফাউন্ডেশন এর মাধ্যমে গরীব-দুঃখী মানুষের পাশে ছিলাম। যতদিন বেঁচে থাকব পাশে থাকব ইনশা আল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, লন্ডনের মতো জায়গায় নির্বাচিত মেয়র হওয়া অনেক কঠিন ব্যাপার। বানিয়াচং বাসীর পক্ষ থেকে মেয়র সমতা খাতুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এসময় চার মহল্লা ও নওজোয়ান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মোঃ ইস্পাহানি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এসময় ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে