নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, নিরব এলজিইডি অফিস



 আশাশুনিতে সড়ক নির্মান কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিগত স্বৈরশাসকের নেতাকর্মীদের ঘনিষ্টজন ঠিকাদার বিগত দিনের ন্যায় বর্তমানেও বহাল তবিয়তে অনিয়মের আশ্রয় নিয়ে কাজ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে কুল্যা টু দরগাহপুর সড়কে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এস আর ট্রেডার্স। ঠিকাদার শেখ সোহেল তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য পরিচয়ে আওয়ামীলীগের দাপটের সাথে কাজ করে এসেছেন। নির্মাণ কাজে নিম্নমানের ইট, খোয়াসহ নির্মান সামগ্রী ব্যবহার করা হলেও নিরব ভূমিকায় রয়েছেন উপজেলা এলজিইডি অফিস, অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও কর্তৃপক্ষ অভিযোগ আমলে নেননি। অনিয়মের মাধ্যমে কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস আর ট্রেডার্সের ম্যানেজার কবির ও নাজমুল হোসাইন।স্থানীয়দের অভিযোগ, আশাশুনি উপজেলায় উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারনে রাস্তার স্থায়ীত্ব হবেনা বলে ধারনা এলাকাবাসীর। 
সরেজমিনে গেলে কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমান পাওয়া যায়। নিম্নমানের পুরানো ইটের খোয়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। নিম্নমানের ইটের ভাঙা অংশ (রাবিশ) দিয়ে কাজ করা হচ্ছে। পুরানো সড়কের পিচ না উঠিয়ে তার উপরেই নতুন কাজ করা হচ্ছে। এতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তার কাজে স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) মেহেদী হোসেন তদারকি করলেও রয়েছেন নিরব। 
এ বিষয়ে স্থানীয় আরিফুর রহমান ও শরিফুল ইসলাম বলেন, কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এস্টিমেট অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে অনুমোদন বিহীন নিম্নমানের খোয়া ও বালি  দিয়ে কাজ সম্পূর্ণ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ঠিকাদার। উপজেলা এলজিডির অনেক প্রকল্পের কাজ প্রভাব খাটিয়ে যেনতেন ভাবে শেষ করা হচ্ছে বলে তারা দাবী করেন।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান এস আর ট্রেডার্সের সোহেল হোসেন কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে অভিযোগের তোয়াক্কা না করে বলেন, কাজ ভালো ইট দিয়ে হচ্ছে। আপনারা এলজিইডি অফিসে কথা বলেন। 
আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার সরোজমিনে না যেয়ে বলেন, আমার অফিসের লোক তো আছে সে কি করে। বিষয়টি দেখছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানাবো। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, এ সড়কে অনিয়ম হচ্ছে সেটা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমি এলজিইডি কর্মকর্তার সাথে কথা বলছি।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে