নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ উদ্ধার করার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে। এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রিকালীন টহল টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খরের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করে। একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর