রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা

কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে পেশকৃত ছয় দফা দাবি আদায়ে কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে। তবে ওই অবরোধের ফলে কোনো ট্রেন বাকৃবিতে আটকা পড়েনি। ওই কর্মসূচিতে বাকৃবির কৃষি অনুষদের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এসময় 'শিক্ষার্থীরা তুমি কে আমি কে কৃষিবিদ কৃষিবিদ', 'কৃষিবিদের একশন ডাইরেক্ট একশন' সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ৮টা ৫০ মিনিটে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রেলপথ স্বাভাবিক হয়।


বাকৃবির কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, এদেশ বড়ই অদ্ভুত, যেখানে ডিপ্লোমা পাস করে বলে ইঞ্জিনিয়ার, নার্স এসে বলে আমি ডাক্তার, কৃষি ডিপ্লোমা পাস করে বলে আমি কৃষিবিদ। আমাদের দাবি আদায় না হলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। দরকার হলে আন্দোলন আরো জোরদার করবো।


কৃষিবিদ ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল কৃষি সচিবের সাথে বৈঠকে বসে। ওই বৈঠকে উপস্থিত কৃষিবিদ ঐক্য পরিষদের সংগঠক ও বাকৃবির শিক্ষার্থী নাজমুল আলম বলেন, আজ বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কৃষি সচিবের সাথে আমাদের বৈঠক হয়েছে তবে আলোচনা মোটেও ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে আমরা ছয়দফা দাবি আদায়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বরাবর স্মারকলিপি হস্তান্তর করি। সচিব আমাদের জানিয়েছেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সাথে যুক্ত হয়ে আসলে এই আলোচনার পথ আরও সুগম হবে।


এর আগে, শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে রেলপথ অবরোধ করে। ছয় দফা দাবি হলো:


১. ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।


২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত Re visit ও পদবৃদ্ধি করতে হবে।


৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান / প্রচলিত কাঠামো রাখতে হবে।


৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।


৫. কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে "কৃষিবিদ" পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।


৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই) এর অধীনেই রাখতে হবে।

আরও খবর