সিবিওর প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও টেকসই কৃষি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জামালপুরে শিখন সহভাগিতা ও অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের শেরপুর সদর এলাকার সীডস-এসএফ কর্মসূচির আওতায় এ সফরের আয়োজন করা হয়। সফরে জামালপুরের উন্নয়ন সংঘ পরিচালিত সীডস প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা হয়। শেরপুর সদর, শেরপুরে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় এ শিখন সহভাগিতা সফর অনুষ্ঠিত হয়। সফরে উন্নয়ন সংঘের সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার, ইউনিয়ন কো-অর্ডিনেটর (ইউসি), মাঠ সহায়ক এবং বালুয়াটা আশালতা মহিলা সংগঠনের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, কারিতাস বাংলাদেশের সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার, ইউসি, মাঠ সহায়ক এবং ছোটঝাউয়েরচর যুব মহিলা সংগঠন ও চরশ্রীপুর মহিলা সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি সংগঠন পরিচালনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি কার্যক্রম জোরদার করার বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। এ ধরনের উদ্যোগ সিবিও নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সফরটি অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমে অর্জিত জ্ঞান প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে