কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন শ্রীবরদী সিডস প্রজেক্টের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা উন্নয়ন সংঘ সীডস প্রজেক্ট পাররামরামপুর ইউনিয়নে সিবিও (CBO) ভিত্তিক একটি ক্রস লার্নিং ভিজিট (Cross Learning Visit) ২৬ অক্টোবর ২০২৬ সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘ, জামালপুর কর্তৃক বাস্তবায়িত 'সিডস প্রজেক্ট'-এর আওতায় এসএআরজি দল 'উত্তর ভাতখাওয়া শালিক দল'-এর শিখন কার্যক্রমে কারিতাস অংশগ্রহণ করেন। ভিজিটের মূল উদ্দেশ্য ছিল-সিবিও/এসআরজি সদস্যদের মাঝে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা আদায়ের কৌশল ও ডকুমেন্টেশন সম্পর্কে ধারণা লাভ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তির প্রক্রিয়া জানা এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (CSA) সম্পর্কে প্রায়োগিক জ্ঞান অর্জন। অনুষ্ঠানের শুরুতে সংলাপের কিশোরী মেয়েরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও আনন্দদায়ক গানের মধ্য দিয়ে অতিথিবৃন্দ ও পরিদর্শক দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর 'উত্তর ভাতখাওয়া শালিক দল'-এর সদস্যবৃন্দ তাদের প্রাত্যহিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন। দুই প্রতিষ্ঠানের দল ও সিবিও সদস্যদের অংশগ্রহণে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সেশনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিখন ও অভিজ্ঞতা বিনিময় সফরে শ্রীবরদী উপজেলার উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল, সুলভ দফো, বিভিন্ন সিবিওর নেতৃবৃন্দ এবং প্রজেক্ট অফিসার (ইকোনমিক ইনক্লুশন) ওসমান গণি অংশগ্রহন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের প্রজেক্ট অফিসার (ইকোনমিক ইনক্লুশন) মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী কামাল ফাহিমসহ অন্যান্য প্রজেক্ট স্টাফবৃন্দ। আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় শেষে অতিথিরা মাঠপর্যায়ে 'উত্তর ভাতখাওয়া শালিক দল'-এর সদস্যদের বাস্তবায়নকৃত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি-যেমন বস্তায় আদা, মরিচ, বেগুন ও টমেটো চাষ, সেক্স ফেরোমন ফাঁদ, মালচিং পদ্ধতি, বেড পদ্ধতি, জৈব সার ও ভার্মি কম্পোস্ট ব্যবহার এবং বাড়ির আঙ্গিনায় সমন্বিত সবজি চাষ সরাসরি ঘুরে দেখেন এবং মতবিনিময় করেন। এই ক্রস লার্নিং ভিজিটের মাধ্যমে সিবিও সদস্যরা দলীয় সুশাসন বজায় রাখা, নিয়মিত সঞ্চয় ও সভা বৃদ্ধি, সরকারি বিভিন্ন দপ্তর থেকে অনুদান বা সেবা প্রাপ্তির কৌশল এবং নিজেদের বাড়িতে ক্লাইমেট স্মার্ট কৃষির নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বাস্তব ধারণা লাভ করেন।
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে