শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

“সঞ্চয়ের অঙ্গীকার, সুরক্ষিত পরিবার” এই স্লোগানকে সামনে রেখে শার্শার বাগআঁচড়া বাজারে আরডিআরএস (RDRS) বাংলাদেশ এর ৩১৮তম শাখার উদ্বোধন এবং ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাগআঁচড়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ সড়ক নতুন শাখা কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও ঋণ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। ​আর ডি আর এসের যশোর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস ছালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​আরডিআরএস বাংলাদেশ এর উপ-পরিচালক (ক্ষুদ্র ঋণ) ড. এস এম ফারুক-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআর এসের ডিভিশনাল ম্যানেজার (রাজশাহী ও খুলনা বিভাগ) রেজাউল করীম। এ সময় আরডিআর এসের সহকারী ব্যবস্থাপক (হিসাব) বিশ্বজিৎ কুমার পাল,যশোর সদর এলাকা ব্যবস্থাপক মনিরুজ্জামান,আর ডি আর এসের বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক নাজলার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম ফারুক-উল-আলম গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে সংস্থার বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি সঞ্চয়ের গুরুত্ব এবং ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পরে অতিথিদের উপস্থিতিতে নতুন শাখার উদ্বোধন শেষে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। ​উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষকে ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশন ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি আরডিআরএস (রংপুর দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিস) প্রতিষ্ঠা করে। বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ধীরে ধীরে এর কাজের পরিধি প্রসারিত হতে থাকে। পরবর্তীতে ১৯৯৭ সালে সংস্থাটি ‘রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস’ নামে একটি দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) হিসেবে নতুন যাত্রা শুরু করে।
আরও খবর