ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪২টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। চারটি গ্রুপে প্রতিযোগিতা শেষে ২৮ জন হাফেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উপজেলার ওচমানপুর ইউনুছিয়া নুরুল উলুম মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মিরসরাই উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম ও সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন স্টার পেইন্টসের চেয়ারম্যান ও ওচমানপুর ইউনুছিয়া নুরুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল হান্নান।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মিরসরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুকুল আলম সোহান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ ওমর ফারুক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু তৈয়ব এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোস্তফা। প্রতিযোগীদের অংশগ্রহণ ও আয়োজন সফল করতে বিশেষ সহযোগিতা করেন মাসুকুল আলম সোহান ও হাফেজ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকছুদ আহম্মদ, আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।

প্রতিযোগিতায় ১–৫ পারা, ১–১০ পারা, ১–২০ পারা ও ১–৩০ পারা—এই চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ২৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। ১–৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে ইমাম হোসেন আলিফ। ১–১০ পারা গ্রুপে প্রথম হয় ইমতিয়াজ আহমদ, ১–২০ পারা গ্রুপে মারতাজ করিম এবং ১–৩০ পারা গ্রুপে মুহাম্মদ উসামা।

বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিফজুল কোরআন প্রতিযোগিতা শিক্ষার্থীদের কোরআন মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, অধ্যবসায় ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। প্রতিযোগিতার মাধ্যমে মিরসরাইয়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের কোরআন হিফজের দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর