কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম


আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ।” দানীহারী উচ্চ বিদ্যালয়ে সংবর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দিনাজপুর সদর ৩আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​ রবিবার (২৫অক্টোবর) সকালে ১০নং কমলপুর ইউনিয়নের দানিহারী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে‌ বিদ্যালয় প্রধান শিক্ষকের সভাপতিত্বে এমপি বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করলে চলবে না, বরং নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ এবং আগামী প্রজন্মকে রক্ষা  করতে খেলাধুলায় মনোযোগী হতে হবে।বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে দানীহারী উচ্চ বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা দেখে  দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে উদ্দেশ্য করে বলেন‌ বিএনপি, সরকার গঠনের ৮মাস পেরিয়ে গেলেও অত্র বিদ্যালয় থেকে কেউ যোগাযোগ করেননি। বিগত ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে যদি আপনারা এখনো চলতে চান তাহলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানিক উন্নয়ন কখনো সম্ভব হবে না। তিনি  শিক্ষার্থীদের খেলা ধুলার সরঞ্জাম প্রদান। এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও এমপি  শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ স্কূলের সুনাম অর্জনে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড বিতরন কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি দিনাজপুরে ৫শ  শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১হাজার শয্যায় উন্নীতকরন,২শ৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত,কেবিএম কলেজ এবং হাই মাদ্রাসাকে জাতীয় করন, দিনাজপুর সদরে ৪লেনের রাস্তার অনুমোদন সহ আট মাসে দিনাজপুর সদরের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

​বিদ্যালয় পরিচালনা পর্শষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,১০নং কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগার আলী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।

  এসময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এমপি বলেন খুব শীঘ্রই দিনাজপুরকে অর্থনৈতিক অঞ্চল এবং ৬টি ইউনিয়নে কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর