বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫




জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) শাখার সদস্য। এসময় ছাত্রদলের এক নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 



আজ রোরবার (২৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের বিশেষ ক্ষমতা আইনে মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), নীলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের ফুরকান হোসেন (১৯) এবং গাজীপুরের জয়দেবপুরের দরগাছা এলাকার রুবেল মিয়া (২৭)। 


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি-১ এর উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে একটি দল  বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয। এর মধ্যে মোড়কে আইস ভদকা লেখা ৩৭৫ মিলির ৬০ বোতল ও ৭৫০ মিলির ৭৫ বোতল, রয়েল স্ট্যাগ লেখা ৩৭৫ মিলির ২৪ বোতল, এসি ব্ল্যাক লেখা ৩৭৫ মিলির ১২ বোতল, ম্যাকডওয়েলস লেখা ৭৫০ মিলির ১২ বোতল এবং আইকনিক হোয়াইট লেখা ৩৭৫ মিলির ৩৪ বোতল। এসব মাদকের আনুমানিক মূল্য ছয় লাখ ৭৩ হাজার টাকা। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


ডিবি-১ এর এসআই মো. শাহজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।


জামালপুরের পুলিশ সুপার (এসপি) মোছা. ফারহানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, 'মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর।




আরও খবর






deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

২১ ঘন্টা ২৬ মিনিট আগে