পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎

পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-10-2026 10:45:54 pm

দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন।


বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি আরও বাড়বে।


শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে ডা. মিলন অডিটরিয়ামে আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ এমন তথ্য জানানো হয়।


লিভার ফেস্টের বৈজ্ঞানিক সেশনে অংশ নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। হেপাটাইটিস সিসহ অন্যান্য লিভার রোগেও আক্রান্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। সব মিলিয়ে দেশে প্রায় পাঁচ কোটি মানুষের লিভার রোগের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম প্রয়োজন। কিন্তু এ জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তিনি বলেন, একসময় দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি ও সি ভাইরাস।


এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনও অস্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভাব, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাস ভবিষ্যতে লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের নানা জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া পরিচালনায় এর ভূমিকা রয়েছে। কিন্তু লিভারের রোগ অনেক সময় শুরুতে স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম শাকিল গনি লিভার রোগের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একটি লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন তিনি।


এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সরকারি হাসপাতালগুলোতে লিভার প্রতিস্থাপন চালুর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, লিভার রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সহযোগিতা করবে। সরকারি হাসপাতালগুলোতে এ সেবা চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও খবর