সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার।

সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার শান্তিগঞ্জ বাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মান্নার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কাজী ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, নির্বাহী সদস্য আবুল কালাম, দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক উসমান গনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা। প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। তাঁরা আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন। সাংবাদিকদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ সময় উপস্থিত বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
আরও খবর


deshchitro-6addf50aebe94-251026062442.webp
সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন

১ ঘন্টা ৪২ মিনিট আগে





deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

২২ ঘন্টা ৩৯ মিনিট আগে