নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে আয়োজিত একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা।
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থী ও জেলা পর্যায়ে বিজয়ীদের অংশগ্রহণে বরিশাল শিল্প কলা একাডেমিতে "বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ " অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ন সচিব) মো: আহসান হাবিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব খলিল আহমেদ,(অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার বরিশাল।
আরিশা তুবা পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।তুবার এই অর্জনে শিক্ষক, পরিবার,বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অর্জন অব্যাহত থাকবে আশাবাদী।
আরিশ হোসো তুবা এই প্রথম স্থান অর্জন করায় তাঁর নৃত্য শিক্ষক তানিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ও সকলের দোয়া চান।