সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ


আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দাবিতে আগামীকাল বুধবার লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সকাল এগারোটায় এ কর্মসূচি শুরু করবেন তারা।


এ দিকে এ কর্মসূচি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এক্ষোভ প্রকাশ কিরেছেন সেমিষ্টার ফাইনাল চলমান থাকা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন চলুক, তবে সেমিষ্টার ফাইনাল যেন এ কর্মসূচির আওতামুক্ত থাকে।


ক্ষোভ প্রকাশ করে লোকপ্রশাসন বিভাএর শিক্ষার্থী ইউসুব ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, একটা পরীক্ষা আটকে গেলে অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ সামনে লম্বা ছুটির কারণে পরীক্ষা স্থগিত হলে দুই মাসের জট লেগে যাবে।  এমনও না যে সব বিভাগে পরীক্ষা চলে, না স্থগিত করলে কেউ আসবেনা। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলে। আমি আগামীকাল পরীক্ষা দেবো, এরপর আন্দোলনে যোগ দেবো।


ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আলিনুর রহমান বলেন, আমাদের মাস্টার্স শেষ হতে আর মাত্র একটা পরীক্ষা বাকি। এ পরীক্ষাটা শেষ হলে আমি অনেক চাকরির পরীক্ষা তো আবেদন করতে পারবো। বাইরে রাখা উচিত। যেসব শিক্ষার্থীদের ফাইনাল চলছে, তারা পরীক্ষা দিয়েও আন্দোলনে অংশ নিতে পারবে। সুতরাং এ বিষয়টি বিবেচনায় নেয়া উচিত।

আরও খবর