নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির শ্রীউলায় বেড়িবাঁধে বড় গর্ত জোয়ারের পানিতে কয়েকটি মৎস্য ঘের প্লাবিত

 


আশাশুনির শ্রীউলায় গলঘোষিয়া নদীর বেড়িবাঁধ বড় ধসে (গর্ত) জোয়ারের পানি লোকালয়ে ঢুকে কয়েকটি মৎস্যঘের প্লাবিত হয়েছে। 
 রবিবার (২৭ এপ্রিল) সকালে গলঘেসিয়া নদীর অস্বাভাবিক জোয়ারে শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে স্লুইসগেট সংলগ্ন এলাকায় বেড়িবাঁধে তিন থেকে চার ফুট একটি বড় গর্তের সৃষ্টি হয়। গর্ত দিয়ে নদীর পানি প্রবল গতিতে ভেতরে ঢুকে আশেপাশের কয়েকটি মৎস্যঘের প্লাবিত হতে থাকে। বেড়িবাঁধের দুরাবস্থার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। ভাটা নামতেই পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করে।কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয়রা সাময়িকভাবে পানি প্রবেশ রোধ করতে সক্ষম হন। 
স্থানীয় সাংবাদিক কামাল হোসেন জানান, বেড়িবাঁধটি আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। নদীর অস্বাভাবিক জোয়ারে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। জোয়ারের পানি ভেতরে ঢুকে কয়েকটি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। দ্রুত টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরী, না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে।
এ বিষয়ে পাউবোর সেকশন অফিসার (এসও) আব্দুল আলিম জানান, বেড়িবাঁধের দুরাবস্থার খবর পেয়েই আমরা প্রয়োজনীয় মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় বালি ভর্তি জিও বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত জায়গাটিতে সংস্কারের কাজ শেষ করা হয়েছে। টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে