লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন



আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী বিদ্যানিকেতনের পাশের সড়কে নির্বিচারে চারা ও বৃক্ষ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোনো ধরনের পরিকল্পনা বা প্রয়োজনীয় পরিবেশগত বিষয় বিবেচনা না করেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এতে এলাকার সবুজ পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বৃক্ষ নিধন বন্ধ করে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে সড়কের কেয়ার টেকার রঞ্জন কুমার জানান, কে বা কারা রাতের অন্ধকারে এই দৃষ্টিনন্দন সড়কের চারা গাছ কেটে দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রতিকার পায়নি। দৃষ্টিনন্দন সড়কের চারা গাছগুলো গোড়া থেকে কাচি দিয়ে কেটে দিয়েছে। এ ব্যাপারে আমি স্থানীয় মেম্বারকেও জানিয়েছি।
কাদাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার উত্তম কুমার দাশ জানান, গত দুই বছরে এই সড়কের পাশে গাজগুলো লাগানো হয় কিন্তু কে বা কারা এই গাছগুলো কেটে ফেলছে। আমি উপজেলা প্রশাসনকে অনেকবার জানিয়েছি। কোন ফল হয়নি। গত মঙ্গলবার সকালে বেশ কিছু গাছ কেটে দিয়েছে। কেয়ার টেকার রঞ্জনের কাছে শুনলে সে বলে যে আমি সারাদিন ভালো দেখে মঙ্গলবার সকালে দেখেই গাছগুলো কাটা এ ব্যাপারে আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে