জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন



আশাশুনিতে সাবেক এমপি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন উপজেলা যুব দলের আয়োজনে মতবিনিময় সভা করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ রহিম ছোটর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন বলেন, গত নির্বাচনের সময় বিভিন্ন ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার কারনে কষ্ট করে চলাচল করতে হয়েছে। তখন ওয়াদা করেছিলাম সকল এলাকার উন্নয়নে কাজ করবো। আমি ইতিমধ্যে খাজরা, প্রতাপনগর, আনুলিয়া, বড়দল, দরগাহপুরসহ সকল ইউনিয়নে কাজ শুরু করেছি। সম্প্রতি ৩০ কোটি টাকার বরাদ্দ করিয়েছি, যেখানে জামায়াত এমপি ১০ কোটি টাকা পেয়েছেন। আপনাদেরকে দলাদলি, মতপার্থক্য দূর করে সমন্বয়ের মাধ্যমে আমার কাছে আসতে হবে। আমি কাজ করতে চাই। আমার নির্দেশনা মোতাবেক কাজ করেন অবশ্যই আপনাদের পাশের এলাকার সকল উন্নয়ন করা হবে। আগামী ইউপি নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রতাপনগর, শ্রীউলা, শোভনালী ও বুধহাটা ইউনিয়নকে যুব দলের জন্য উন্মুক্ত রাখা হবে। যারা দলের সাথে বেঈমানী করেছে, দল থেকে বহিস্কৃত হয়েছে, যাদের জন সম্পৃক্ততা নেই তাদেরকে আমরা সুযোগ দিতে চাইনা। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, আঃ আলিম, শওকত হোসেন, শ্রমিক দল সভাপতি নূর ইসলাম মোড়ল, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, ছাত্রদল আহবায়ক (ভারপ্রাপ্ত) আসামুজ্জামান আসাদ, তাঁতীদল সভাপতি আমির হোসেন বাদশা, সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুব দলের যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিন, সাদিক আনোয়ার ছোট, হাফিজুল ইসলাম, স ম আক্তারুজ্জামান প্রমুখ। 
Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে