কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের

১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের

১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের
:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ায় এক করুণ দুর্ঘটনায় ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম মরিয়ম। সে পশ্চিম উজানচরের কৃষিকাজে নিয়োজিত মোঃ এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির একমাত্র কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে শিশুটির বাবা এরশাদ মোল্লা বাড়ির পাশে মুরগির ফার্মে বেড়া দিতে যান এবং মা শারমিন বেগম বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এসময় মরিয়ম উঠানে হাঁটাহাটি করছিল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মরিয়মকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা।

খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ২টার দিকে টিউবওয়েলের পাশে রাখা একটি পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে মরিয়মকে পা ওপরে এবং মাথা পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শোকাহত বাবা-মা মরিয়মের মরদেহ বাড়িতে নিয়ে আসেন। প্রতিবেশী মোঃ মোশারফ সরদার থানায় উপস্থিত হয়ে ঘটনাটি গোয়ালন্দঘাট থানায় অবহিত করেন। তার ধারণা, বাবা-মা কাজে ব্যস্ত থাকাকালীন মরিয়ম খেলা করতে গিয়ে টিউবওয়েলের পাশের পানির বালতিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন,
“এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।পাশাপাশি অভিভাবকদের প্রতি অনুরোধ, ছোট শিশুদের বাড়িতে একা ফেলে না রাখার ব্যাপারে আরও সতর্ক হতে হবে।এ বিষয়ে গোয়ালন্দঘাট থানা একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে।"

আরও খবর