কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 13-05-2025 06:08:24 pm

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেটে বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণ করা হবে এবং ব্যাংক ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না।


তিনি বলেন, ‘আমরা বড় ধরনের ঘাটতির দিকে যাব না। এডিপি বাস্তবভিত্তিকভাবে বাস্তবায়ন করব। কোনো মেগা প্রকল্প বা বড় ঋণ নিয়ে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেই।’


আজ সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।


অর্থ উপদেষ্টা আরও বলেন, আগামী বাজেট বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ গ্রহণ কিংবা টাকা ছাপানোর পথে হাঁটবে না। ঘাটতি কিছুটা থাকতে পারে। তবে তা কমাতে আমরা বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সঙ্গে সহায়তা নিয়ে আলোচনা করছি এবং এতে মোটামুটি ইতিবাচক অগ্রগতি হয়েছে।


গতকাল রাতে এক অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, ‘এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং পরিস্থিতি হতাশাজনক নয়। আমি আশা করছি রাজস্ব আদায় গত বছরের চেয়ে কম হবে না।’


নতুন অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যাদেশটি ভালোভাবে পড়ে বোঝা উচিত। তিনি বলেন, নতুন নীতি বিভাগ একটি ছোট আকারের ইউনিট হবে এবং রাজস্ব কর্তৃপক্ষ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।


ড. সালেহউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিকভাবে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগ আলাদা থাকে। কারণ নীতি নির্ধারণে অর্থনীতি, পরিসংখ্যান ও জিডিপি সম্পর্কে ভালো জ্ঞানসম্পন্ন পেশাদার ও বিশেষজ্ঞরা কাজ করেন।’


তিনি আরও বলেন, অধ্যাদেশটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রণীত হয়েছে এবং এটি নিয়ে এনবিআর সদস্যদের সঙ্গে পূর্বেই আলোচনা হয়েছে।


উল্লেখ্য, গতকাল রাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারি করে এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ- রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়।


রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও শুল্কের বাস্তবায়ন, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৫ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৭ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৯ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে