‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১–এর নিচে তারা আমরণ অনশন শুরু করে।


অনশনরত শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন।এর আগে গতকাল বেলা দুইটায় উপাচার্য শুচিতা শরমিনকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে দক্ষিণবঙ্গকে অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিংকার্স’– এ রাত ১০টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেন উপাচার্য শুচিতা শরমিন। তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে গত রাতে আকস্মিক সংবাদ সম্মেলন করে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনা করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।


টানা ২৮ দিন আন্দোলন চালিয়েও যাঁকে পাওয়া যায়নি, তাঁর সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই।শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনরত নেতা সুজয় শুভ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ‘যতক্ষণ না আমাদের প্রাণের দাবি উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগ পূরণ হচ্ছে, ততক্ষণ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসে থাকবে। প্রয়োজনে প্রাণের বিনিময়েও আমরা এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করব।’


এ সময় তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এই ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনশনরত শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, ‘উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিকে কেন্দ্র করে আমরা আমরণ অনশনে বসেছি। এরপরও যদি উপাচার্য গদিতে বসতে চান, তবে আমাদের রক্তের ওপর দিয়েই বসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এক দফা বাস্তবায়িত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলমান থাকবে।’উপাচার্যের পদত্যাগে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা আজ মঙ্গলবার দুইটায় শেষ হবে। এরপর পরবর্তী ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

আরও খবর