বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ

নিখোঁজ সোহাগী বেগমের ফাইল ছবি।

বগুড়ার আদমদীঘিতে সোহাগী বেগম (২৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত সোমবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার শিয়ালসন গ্রামে একটি ভাড়া বাসা থেকে সে নিখোঁজ হয়। সোহাগী বেগম আদমদীঘি সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের মাছ ব্যবসায়ী শেখ ফরিদের দ্বিতীয় স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।


নিখোঁজ সোহাগী বেগমের স্বামী শেখ ফরিদ জানায়, ২০২৪ সালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির পালনকুড়ি গ্রামের বেলাল আকন্দের মেয়ে সোহাগী বেগমকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেন।


নিখোঁজের দুই মাস আগে আদমদীঘি উপজেলার শিয়ালসন গ্রামের ব্যবসায়ী মনিরের বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছিলেন। গত সোমবার সকালে তার স্ত্রী সোহাগী বেগমকে ওই ভাড়া বাসায় রেখে পাঙ্গাস মাছের রেনু পোনা বিক্রি করার জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায় যান স্বামী শেখ ফরিদ। সেখানে রেনু মাছ বিক্রি করে ওইদিন বিকেলে বাসাতে এসে দেখেন তার স্ত্রী সোহাগী বেগম ওই ভাড়া বাসাতে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় তার স্বামী শেখ ফরিদ আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tag
আরও খবর