পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের সংযোগস্থল ভক্তের বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। SNK DREAM Foundation-A Brand of Dream for Humanity, Welfare and Development Organization (স্বপ্ন মানব সেবা ও উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার মতিয়ার রহমান।
এসময় বক্তব্য দেন তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও চিকিৎসক রুবেল মিয়া, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শিউলি বেগম রুলি, সমাজসেবক আসাদ আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল আউয়াল, শিক্ষক সাখাওয়াত হোসেন সুজন ও ইউপি সদস্য প্রার্থী শহিদুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোশাররফ হোসেন মন্টু।
পরে অতিথিরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন।
উল্লেখ্য, ‘দায়িত্বের বাইরেও, মানবতার সেবা’ স্লোগানকে সামনে রেখে দুই বছর আগে অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় উপজেলার তাম্বুলপুর-কিশামত ছাওলা (মুক্তিযোদ্ধা চত্বর) এলাকায়।
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে